ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনুস সাহেবকে কেন ইসলামের দাওয়াত দিচ্ছেন না, প্রশ্ন তসলিমার

  • দেশ ডেস্ক
  • প্রকাশ : ০৩:৪৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৭৯ বার নিউজটি পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে ইসলামের দাওয়াত দেয়ার আহ্বান জানিয়ে এক ফেসবুক পোস্টে দেশ বিতাড়িত লেখক ভারতে অবস্থানরত তসলিমা নাসরিন বলেছেন, “হে তৌহিদী জনতা, আপনারা কেন ইউনুস সাহেবকে ইসলামের দাওয়াত দিচ্ছেন না? তাঁকে কেন দাড়ি রাখার, টুপি আর আলখাল্লা পরার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চাপ দিচ্ছেন না? একজন নাস্তিককে যে মাথার ওপর বসিয়ে রেখেছেন, পাপ তো আপনাদেরই হবে। ”

“হে তৌহিদী জনতা, উপদেষ্টামন্ডলীতে যে পুরুষেরা টুপিদাড়িহীন অবস্থায়, ইহুদি নাসারাদের মতো পোশাক পরে চলাফেরা করছেন, তাঁদের ইসলামের দাওয়াত দিন। তাঁরা যেন তওবা করে অতি দ্রুত ইসলামের পোশাক পরিধান করেন, সেই ব্যবস্থা করুন।”

“হে তৌহিদী জনতা, নারী নেতৃত্ব যে হারাম, তা কি ভুলে গেছেন? উপদেষ্টার পদ থেকে বোরখা-হিজাববিহীন নাস্তিক নারীদের অতি সত্ত্বর বিদেয় করুন। নারী নেতৃত্ব মেনে নিয়ে যে পাপ কামিয়েছেন, তা কিন্তু তিন তিনবার হজ্ব করেও ঘুচবে না।”

এ ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।

Tag :
জনপ্রিয়

ইউনুস সাহেবকে কেন ইসলামের দাওয়াত দিচ্ছেন না, প্রশ্ন তসলিমার

প্রকাশ : ০৩:৪৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫