ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন-সিইসি

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১২:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার নিউজটি পড়া হয়েছে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে চ্যালেঞ্জপূর্ণ হিসেবে বর্ণনা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। যে কোনো প্রতিকূলতা মোকাবিলায় ইসি প্রস্তুত থাকলেও দলগুলোর অসহযোগিতা নির্বাচনে শঙ্কা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কমিশন। রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না। যতই ইসির চেষ্টা থাকুক না কেন, কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে আশঙ্কা এসে যাচ্ছে।
সিইসি বলেন, আগে থেকে এই ধরনের সংলাপ করা হয়ে থাকে। আমরা নানা বাস্তবতার কারণে এই কাজটা শুরু করতে পারিনি। শুরু করতে দেরি হয়েছে। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কি আপনারা জানেন, কোন প্রেক্ষাপটে আমরা আছি।
আচরণবিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের আগে, ভোটের দিন বা পরে নানা সমস্যা বাস্তবে দেখা যায়। ফিল্ডে দেখা যায় ইলেকশনের সময়। এই তিনটা ফেইজে কোনো সমস্যা সৃষ্টি যেন না হয় এজন্য নির্বাচনী আচরণবিধি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ১২টি দলের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। চার দিনব্যাপী এ সংলাপে মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্ট-এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) ডাকা হয়েছে।সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বুধবারের সংলাপ সম্পর্কে জানান।

জনপ্রিয়

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন-সিইসি

প্রকাশ : ১২:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫