ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরে ছুটি মিলতে পারে ৯ দিন

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ১০:১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৯০ বার নিউজটি পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিন ছুটি নিতে পারলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন তারা।
গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পর ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসেবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
অন্যদিকে, সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো তিন দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী।

Tag :
জনপ্রিয়

ঈদুল ফিতরে ছুটি মিলতে পারে ৯ দিন

প্রকাশ : ১০:১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫