ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বদনাম ছড়াচ্ছে- পররাষ্ট্র উপদেষ্টা

  • দেশ প্রতিবেদক
  • প্রকাশ : ০২:০০:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৬৬ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। দেশবাসীকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে (ইআরএফ) এক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি। ২০২৬ সালের মধ্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই।
তিনি বলেন, দেশে এখন অর্থ সংকট চলছে, এ জন্য রাজস্ব আয় বাড়াতে হবে। ট্যাক্স জিডিপি রেশিওতে লজ্জাজনক অবস্থায় আছে বাংলাদেশ। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ সদিচ্ছা আছে দেশের জন্য ভালো কিছু করার।
পররাষ্ট্র উপদেষ্টা দেশের তুলা খাতের উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, দেশে তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে। দুই মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব্যবস্থা করা হবে।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে ও ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং তুলা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বদনাম ছড়াচ্ছে- পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ০২:০০:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫