যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পূর্বপাড়া কলেজগেট এলাকা থেকে ৩৩ মামলার আসামি, এর মধ্যে ১৫ মামলায় ওয়ারেন্ট থাকা ছদ্মবেশ ধারণ করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ।
ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দৈনিক দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (০৭/০৫/২০২৫) বেলা ১১.৩০ মিনিটে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজীব, এসআই (নিঃ) বিপ্লব সরকারসহ অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম তাকে গ্রেফতার করে।
যশোর জেলা ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নামে ১টি খুন, ১টি অস্ত্র, ২টি বিস্ফোরক, ১৯টি মাদক, ৬টি চোরাচালানসহ ৪টি অন্যান্য মামলা ও ১৫ টি ওয়ারেন্ড রয়েছে।
সে দীর্ঘদিন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পলাতক অবস্থায় অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধচক্র নিয়ন্ত্রন করে আসছিল।
ব্রেকিং নিউজ
১৫ মামলায় গ্রেফতারি পরোয়ানা, ছদ্মবেশ ধরেও রক্ষা হলো না
-
Reporter Name - প্রকাশ : ০৭:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- ৯৭ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়
























