ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: শেখ হাসিনা

  • বিবিসি
  • প্রকাশ : ১২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার নিউজটি পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

আদালতের এই রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রায় ঘোষনার পর পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে ভারতে অবস্থানরত শেষ হাসিনা দাবি করেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার একটি কৌশল”।

এর আগে তিনি পুরো বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছিলেন এবং অভিযোগগুলো অস্বীকার করে জানান, ন্যায়সঙ্গত বিচার হলে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত।

বিবৃতিতে শেখ হাসিনা আরও চ্যালেঞ্জ জানান যে, চাইলে এসব অভিযোগ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে পারে অর্ন্তর্বতী সরকার। তিনি বলেন, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে নিজের রেকর্ড নিয়ে তিনি “গর্বিত”।
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয়

এই রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: শেখ হাসিনা

প্রকাশ : ১২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫